শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
জাতীয়

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হলেও রাজধানীতে থেমে নেই মেট্রোরেল। ঈদের দিন ব্যতীত প্রতিদিনই চলাচল করবে দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির এ গণপরিবহন।

শনিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে ডিএমটিসিএল জানিয়েছে, পবিত্র ঈদ–উল–ফিতর ২০২৫ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে তা জানা যাবে আগামীকাল রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রবিবার সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।