১০
পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পরিবার–পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে অনেকেই ঢাকায় ফিরছেন।
সোমবার (২৩ মার্চ) সকালে ট্রেন, বাস এবং লঞ্চ টার্মিনালে ছিল ঈদ শেষে রাজধানীতে ফেরা মানুষের ভিড়। আবার অনেককে আজ ছুটি কাটাতে ঢাকা ছাড়তেও দেখা গেছে।
এর আগে লম্বা ছুটি পেয়ে গত ১৭ মার্চ থেকে ফাঁকা হতে থাকে রাজধানী। পরিবার–পরিজনের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপনে একে একে গ্রামের পানে ছুটে যান হাজারো মানুষ। বাস–ট্রেন–লঞ্চ সবখানেই ঘরমুখো যাত্রীদের চিরচেনা ভিড় দেখা যায়।