বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

ঈদের আগে দুঃসংবাদ পেলেন বিএনপির দুই নেতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বহিষ্কৃত বিএনপির দুই নেতা।

শৃঙ্খলা ভঙ্গ ও দলের কর্মকাণ্ডের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। তারা হলেনদামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More