শুক্রবার, মার্চ ২০, ২০২৬
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

ঈদের আগের দিন ঢাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গত কয়েকদিন ধরে সারাদেশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি হচ্ছে। এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার পর থেকেও ঢাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে রয়েছে বিকট শব্দে বজ্রপাত, মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন।

এদিকে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল শনিবার (২১ মার্চ)। ঈদের দিনও দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More