শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
জাতীয়

ইসিতে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ইসিতে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি
নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে চলছে তৃতীয় দিনের শুনানি। সংগৃহীত ছবি

 

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে তৃতীয় দিনের মত চলছে আপিল শুনানি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট–২) এ কার্যক্রম শুরু হয়। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য ৪ কমিশনারসহ ইসি সচিব।

এদিন ক্রমিক নম্বর অনুসারে ২০১–৩০০ পর্যন্ত আপিল শুনানি হওয়ার কথা রয়েছে। তার মধ্যে থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০টি আপিল আবেদনের ওপর শুনানি হয়। এর মধ্যে থেকে ৩৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাতিল হয়েছে ২১ জনের মনোনয়নপত্র। আর স্থগিত রাখা হয়েছে তিনটি।

এর আগে রোববার ও সোমবার (১০ ও ১১ ডিসেম্বর) দুই দিনে ১০৭ জন প্রার্থিতা ফিরে পান। আবেদন নামঞ্জুর হয় ৭৩টি এবং স্থগিত হয় ১৪টি।

আরও পড়ুন: দ্বিতীয় দিন প্রার্থিতা ফিরে পেলেন ৫১জন

ইসি সূত্র জানায়, বুধবার (১৩ ডিসেম্বর) ৩০১–৪০০ নম্বর আপিলের পালা আসবে। এরপর বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ৪০১–৫০০ ও শুক্রবার (১৫ ডিসেম্বর) ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি হবে।

 

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।