শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘ইসলামী ব্যাংক-ইবনে সিনার সঙ্গে জামায়াতের মালিকানার সম্পর্ক নেই’

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
‘ইসলামী ব্যাংক-ইবনে সিনার সঙ্গে জামায়াতের মালিকানার সম্পর্ক নেই’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জামায়াতের কোনো ধরনের মালিকানার সম্পর্ক নেই।

মঙ্গলবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইবনে সিনা–ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্ব না দিতে বিএনপির আপত্তির বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপির দাবি আমাদের জন্য দুঃখজনক। এটার ঘোর আপত্তি জানাই। ইসলামি ব্যাংক, ইবনে সিনার মতো প্রতিষ্ঠানের সঙ্গে জামায়াতের কোনো মালিকানার সম্পর্ক নেই। তারা এটা বিতর্কিত করছে। বিএনপিও অনেক বড় বড় প্রতিষ্ঠান চালায়। আমরাও অভিযোগ দিতে পারতাম। কিন্তু আমরা তা করিনি।

সেক্রেটারি জেনারেল বলেন, ইসলামী ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠানে নিয়োগ না দেওয়ার বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবিরোধী। আমরা চাই সব দল সমান সুযোগ ও অধিকার নিয়ে নির্বাচনে অংশ নিক। দেশ ও জাতির স্বার্থে সবাই যেন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করে।

এর আগে গত ২৩ অক্টোবর ৩৬ দফার এক প্রস্তাবনা সিইসিকে দিয়েছে বিএনপি। সেখানে বলা হয়েছে, ‘নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোটগ্রহণ কর্মকর্তা বা পোলিং পারসোনাল তথা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলের কাছে চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের নিয়োগ দেওয়া যাবে না। যেমন– ইসলামী ব্যাংক, আল–আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ইত্যাদি।