শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
অর্থনীতি

ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে: গভর্নর

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে: গভর্নর

বেসরকারি খাতের বৃহতম ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বোর্ড রু‌মে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দি‌য়ে সরকারের সহ‌যোগিতায় ছোট আকা‌রে বোর্ড গঠন করা হবে। পাশাপাশি দুই এক‌দি‌নের মধ্যেই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।

গভর্নর আরও বলেন, এখন ইসলামী ব্যাংকে এস আল‌ম গ্রুপ বা তার স্বার্থ সং‌শ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান ছাড়া অন্য কা‌রো না‌মে এককভা‌বে দুই শতাংশ শেয়ারের মালিক নেই। তাই পরবর্তী‌তে যখন কো‌নো শেয়ার‌হোল্ডার দুই শতাংশ শেয়ারের মা‌লিক হ‌বেন তখন তা‌দের ম‌ধ্য থে‌কে প‌রিচালক নি‌য়োগ দেওয়া হ‌বে।

আহসান এইচ মনসুর বলেন, “এস আলমের নিয়ন্ত্রণাধীন যত শেয়ার আছে তা নিয়ন্ত্রণ করবে সরকার। এস আলম যদি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারে তখন শেয়ার তাদের কাছে ছেড়ে দেওয়া হবে। যদি ঋণ পরিশোধ না করে সেসব শেয়ার বিক্রি করে এস আলমের দায়গুলো সমন্বয় করা হবে।“

সাংবাদিকরা জানতে চান এস আলামের নিয়ন্ত্রণাধীন সব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা তাড়াহুড়ো করছি না। ক্রমান্বয়ে এসব ব্যাংকের বোর্ডগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।‘

তিনি আরো বলেন, “গতকাল আমরা ন্যাশনাল ব্যাংকের বোর্ড ভেঙ্গে দিয়েছি। দু–একদিনের মধ্যে ইসলামী ব্যাংকের বোর্ডও ভেঙে দেয়া হবে। এরপরে ক্রমান্বয়ে সিদ্ধান্ত হবে।“

উল্লেখ্য, বর্তমানে এস আল‌মের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো হলো– ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব‌্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে–বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ।

 

এসএ/দীপ্ত সংবাদ