ইরানে চলমান মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলাকে ‘‘অবৈধ আগ্রাসন’’ এবং ‘জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন‘ আখ্যা দিয়ে এর চরম নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এর বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ মন্তব্য করেন।
মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা (ইরানে হামলায়) ‘প্রত্যাশার সীমার মধ্যে’ ছিল। এটি যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী এবং গ্যাংস্টার–সদৃশ’ আচরণের একটি অনিবার্য ফলাফল।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসী যুদ্ধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে উত্তর কোরিয়া সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বলে কেসিএনএ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এসএ