রবিবার, মার্চ ১, ২০২৬
রবিবার, মার্চ ১, ২০২৬

প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত হবার তথ্য নিশ্চিত করল ইরান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির সেনাপ্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ।

ইরানে যুক্তরাষ্ট্রইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও প্রাণ হারিয়েছেন দেশটির সেনাপ্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা/আইআরএনএ) এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রইসরায়েল যৌথ হামলায় তারা নিহত হন।

এর আগে, ইরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More