রবিবার, মার্চ ৮, ২০২৬
রবিবার, মার্চ ৮, ২০২৬

ইরান অন্তত ৬ মাস ‘যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম: আইআরজিসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইরান বর্তমান গতি ও মাত্রার যুদ্ধ আরও ‘অন্তত’ ৬ মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

ইরান বর্তমান গতি ও মাত্রার যুদ্ধ আরও ‘অন্তত’ ৬ মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)

ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সিবরাতে এক বিবৃতিতে এ তথ্য জানান আইআরজিসি মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি।

তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান, সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত ৬ মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।’

আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী একটি সংস্থা। সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও এ বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন সামরিক বাহিনী। একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল।

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোনক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More