শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী কসবা বাজারে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ৫ লক্ষ্মীপুরে জমজমাট সুপারির বাজার, কোটি টাকার লেনদেনে চাঙা গ্রামীণ অর্থনীতি আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে: ইরানের স্পিকার ইকবাল সোবহান চৌধুরী আটক সাফ চ্যাম্পিয়নশিপজয় দিয়ে অভিযান শুরু করতে চায় হামজা-তপুরা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন বরগুনার সাওদা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ইবিতে ছাত্রী নির্যাতন: প্রতিবেদন জমা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইবিতে ছাত্রী নির্যাতন: প্রতিবেদন জমা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, সকালে আমার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এটি হাইকোর্ট ও উপাচার্যের কাছে পাঠানো হবে।

গত ১১ ফেব্রুয়ারি রাতে হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ওই ছাত্রী। ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি সকালে ভয়ে হল ছেড়ে বাসায় চলে যান ভুক্তভোগী।

এরপর মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) র‍্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার বিচার ও নিরাপত্তা চেয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর বরাবর লিখিত দেন তিনি। বিষয়টি নিয়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শাখা ছাত্রলীগ পৃথক তদন্ত কমিটি গঠন করে। শেষ পর্যন্ত বিষয়টি হাইকোর্টে গড়ায়। এরপর হাইকোর্টের নির্দেশে ক্যাম্পাস ছাড়েন অভিযুক্তরা।

এমি/দীপ্ত