রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে যে অ্যাপ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ

বিরিয়ানি শুধু একটি খাবার নয়, একরকম আবেগ। সারাবছর ঘরে কিংবা রেস্টুরেন্টে বিরিয়ানিতেহারি খেলেও সবার আগ্রহ থাকে রোজার মাসে ইফতারে মসজিদে দেওয়া বিরিয়ানি নিয়ে। এবার রোজায় কোন মসজিদে ইফতারে বিরিয়ানি কিংবা তেহারি দেবে তাও জানা যাবে অ্যাপে।

এমনই এক অ্যাপ ‘বিরিয়ানি দিবে’ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অ্যাপে রিয়েল টাইমে দেখা যাচ্ছে কোন মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে। অ্যাপ থেকে আপডেট নিয়ে জানতে পারবেন তা অনেক আগেই।

যে কেউ চাইলে এখানে ভিজিট করে এই বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে। ফলে অন্যান্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন কোথায় আজ কোন মসজিদে দেওয়া হচ্ছে বিরিয়ানি।

অ্যাপটি ডেভেলপ ও চালু করে সাড়া ফেলেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স।

তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি(আইইউবিএটি)-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।

জুবায়ের বলেন, ‘এটি আসলে একটা ফান প্রজেক্ট। এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায় ওয়েবসাইট ও অ্যাপে। যে কেউ চাইলে এখানে ভিজিট করে এই বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে’।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More