১৩
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান নিজ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬ টা ৮ মিনিটে দেয়া স্ট্যাটাসটি ইতমধ্যে ভাইরাল হয়ে গেছে।
স্ট্যাটাসে শফিকুর রহমান লিখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে ৩৩৭ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে। শেয়ার হয়েছে ৪ হাজারের বেশি। একই সময় ৩৬ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে জনপ্রিয় স্লোগান ছিল ‘ইনকিলাব জিন্দাবাদ’।
এসএ