দীপ্ত নিউজ
বাংলাদেশ

ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা

কোলন ক্যানসারের মতো মরণব্যাধির সঙ্গে দীর্ঘ দিন ধরে লড়ে যাচ্ছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইংরেজি ও মানবিক বিভাগের শিক্ষার্থী সাবিকুন নাহার শাহানা। কেমোথেরাপি ও রেডিওথেরাপির কষ্টকর পথ অতিক্রম করে তিনি এখন জীবন বাঁচানোর চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছেন। চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার করা গেলে তিনি ফিরে পেতে পারেন একটি স্বাভাবিক ও নতুন জীবন। কিন্তু চিকিৎসার এই শেষ ধাপে এসে চরম অর্থাভাব তার বেঁচে থাকার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, ইতোমধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডা. আরিফুল ইসলামের অধীনে শাহানার কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। এ ছাড়া আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে ডা. পুলক ধারের তত্ত্বাবধানে ২৮টি রেডিওথেরাপি দেওয়া হয়েছে। পরবর্তীতে ল্যাবএইড হাসপাতালে ডা. শাহাদাত হোসেন শেখের সঙ্গে তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করেন। চিকিৎসা প্রক্রিয়ার এই ধাপে এসে এখন পর্যন্ত শাহানার পরিবার প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয় করে ফেলেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন করা প্রয়োজন। তবে এই অস্ত্রোপচারের জন্য প্রয়োজন আরও প্রায় সাড়ে ছয় লাখ টাকা। দীর্ঘদিনের ক্যানসারের চিকিৎসা খরচ চালাতে গিয়ে তাঁর পরিবারের পক্ষে এই বিশাল অঙ্কের অর্থ জোগাড় করা একরকম অসম্ভব হয়ে পড়েছে।

শাহানাকে বাঁচিয়ে তুলতে তার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে সাহায্য ও সহানুভূতির আকুল আবেদন জানিয়েছেন। দেশের মানুষের সামান্য আর্থিক সহযোগিতা ও একটু ভালোবাসাই পারে একটি সম্ভাবনাময় তাজা প্রাণ রক্ষা করতে।

সহায়তা পাঠানোর ঠিকানা:

বিকাশ (পার্সোনাল)

01323-049433 (শাহানা)

ব্যাংক হিসাব:

হিসাবের নাম: সাবিকুন নাহার শাহানা (Sabikun Nahar Shahana)

হিসাব নম্বর: 131311101112068 ব্যাংকের নাম: উত্তরা ব্যাংক লিমিটেড

শাখা: মিরপুর শাখা, ঢাকা

রাউটিং নম্বর: 250262980

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।