মেক্সিকোর ঐতিহ্যবাহী আজটেকা স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিতব্য মেক্সিকো বনাম ইংল্যান্ডের মধ্যকার শেষ ষোলোর ম্যাচটি ঝড়ো আবহাওয়ার কারণে এগিয়ে আনা হতে পারে বলে মেক্সিকো ও ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল। কিন্তু ঝড়ো বৃষ্টির সম্ভাবনা থাকলেও ম্যাচের সময়ের কোন পরিবর্তন হবে না বলে ফিফা নিশ্চিত করেছে।
রিপোর্টে জানানো হয়েছিল আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে।
নির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল। আলোচনা সাপেক্ষে জানা গিয়েছিল সময় প্রায় ছয় ঘণ্টা এগিয়ে দুপুরে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে।
এর আগে আজটেকা স্টেডিয়ামে শেষ ৩২’এ ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ম্যাচটি প্রচণ্ড বজ্রসহ বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল।
ফিফার একটি সূত্র জানিয়েছে নির্ধারিত সূচি পরিবর্তনের কোন সিদ্ধান্ত হয়নি।