শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
খেলা

ইংল্যান্ড-ফ্রান্সের ম্যাচটি টাইব্রেকে গড়াতে পারে; জামাল ভূঁইয়া

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ইংল্যান্ড-ফ্রান্সের ম্যাচটি টাইব্রেকে গড়াতে পারে; জামাল ভূঁইয়া

বিশ্বকাপের প্রথম দুই কোয়ার্টার ফাইনালের মতো, আজ ইংল্যান্ড-ফ্রান্সের হাইভোল্টেজ ম্যাচটিও টাইব্রেকে গড়াতে পারে, এমনটি মনে করছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ইউরোপের এই দুই দলের লড়াইকে ঐতিহ্যের অংশ হিসেবে দেখছেন ঢাকার বিভিন্ন ফুটবল ক্লাব ও সংস্থায় কাজ করা দেশগুলোর নাগরিকরা।

জাতিগত শ্রেষ্ঠত্ব নিয়ে ইংরেজ ও ফরাসিদের রেষারেষি কয়েক শতকের। কাতার বিশ্বকাপের চতুর্থ সেমিতেও যেন ফিরে এসেছে পুরনো লড়াই। ইংল্যান্ড আজ নিজেদের সেরাটা প্রদর্শন করবে, এমনটাই প্রত্যাশা ইংলিশদের।

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর, পল স্মলি বলেন “ইটস কামিং হোম-যদি সত্যি হয়, তাহলে দারুন খুশি হব। ইংল্যান্ড দারুণ ভারসাম্য দল। তাই ফ্রান্সের বিপকষে দুর্দান্ত ম্যাচের অপেক্ষায় আছি।”

ফ্রান্স বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। ডেম্বেলে-পল পগবা-কারিম বেনজেমাকে ছাড়াই, দাপটের সঙ্গে এই পর্যন্ত এসেছে তারা। দেশটির অগ্রযাত্রা থামানো সহজ নয় বলে মনে করেন বোদ্ধারা।

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন “ইংল্যান্ডের অ্যাটাকিং ফুটবলের বিপরীতে ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিসের সেরা পরীক্ষা বলবো আমি। যদি পেনাল্টি কিংবা টাইব্রেক হয়, তা হলে জমজমাট ম্যাচ হবে।”

দুই দলের ৩১ বারের দেখায়, ইংল্যান্ডের ১৭ জয়ের বিপরীতে ফ্রান্স জিতেছে ৯ বার। ড্র হয়েছে পাঁচ ম্যাচ।