শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
বিনোদন

আ.লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
আ.লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

জাতীয় সংসদ নির্বাচনে এবার আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শোবিজের তিনজন তারকা। তারা হলেন অভিনেতা আসাদুজ্জামান নূর ও ফেরদৌস আহমেদ। আরেকজন বাউলসম্রাজ্ঞী মমতাজ। এর আগে আসাদুজ্জামান নূর ও মমতাজ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে এমপি হলেও নায়ক ফেরদৌস এবারই প্রথম নৌকার টিকিট পেলেন।

নীলফামারী–২ আসনে মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান নূর ও মানিকগঞ্জ–২ থেকে মনোনয়ন পেয়েছেন মমতাজ কণ্ঠশিল্পী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের টিকিট পেলেন চিত্রনায়ক ফেরদৌস। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে তিনি লড়তে যাচ্ছেন ঢাকা–১০ আসন থেকে।

 

আল / দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।