শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দীপ্ত নিউজ
সারাদেশ

আ.লীগের মনোনয়ন না পেয়ে, হেলিকপ্টারে এলেন নিজ এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আ.লীগের মনোনয়ন না পেয়ে, হেলিকপ্টারে এলেন নিজ এলাকায়

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পেয়ে হেলিকপ্টার যোগে নিজ এলাকা ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর এলাকায় এসে ফেনী–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ।

ফেনী–৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ আজ ২৭ নভেম্বর সোমবার দুপুর আড়াইটায় ঢাকা থেকে সোনাগাজীর উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওয়ানা দেন। বিকাল ৩টায় সোনাপুর শামসুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌছালে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তার সফর সঙ্গী ছিলেন স্ত্রী পারভীন আক্তার। নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল যোগে নিজ বাড়ি সালমা গার্ডেন হাউজে এসে পৌঁছান। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমি দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে সব সময় সুখে–দুঃখে এলাকাবাসীর পাশে ছিলাম। আমি সংসদ সদস্য থাকাকালীন সময় সোনাগাজী–দাগনভূঞা উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ চায় আমি আবারও নির্বাচন করি, সংসদ সদস্য নির্বাচিত হই। তাদের চাওয়ার প্রতি সম্মান জানিয়ে আবারও ভোট করার জন্য এলাকায় এসেছি। স্বতন্ত্র ভাবে ভোট করার জন্য ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশাকরি ভোটাররা আমাকে হতাশ করবে না, ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

উল্লেখ্য, হাজী রহিম উল্লাহ সৌদি আরবের জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফেনী–৩ আসনের সাবেক সংসদ সদস্য। তার স্ত্রী পারভীন আক্তার জেদ্দা মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ইতোমধ্যে যৌথভাবে গত কয়েক মাস ধরে তারা এলাকায় উঠান বৈঠক, শোডাউন, গণসংযোগের পাশাপাশি ব্যানার, পোস্টার ও উন্নয়নের লিফলেট বিতরণ করছেন।

 

আবদুল্লাহ মামুন/ আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।