শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান

 

ঢাকার আশুলিয়ায় তিন কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে বাসা–বাড়িতে নেওয়া প্রায় ৪০০ সংযোগ বিচ্ছিন্ন করেছে আশুলিয়া তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানি।

রবিবার (২৫ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার গোরাট ও ধনাইদ এলাকার অবৈধ সব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানায়, গোরাট ও ধনাইদ এলাকার তিন কিলোমিটারের ভেতরে প্রায় ৪শত অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাওয়ায় সব গুলো সংযোগই বিচ্ছিন্ন করা হয়েছে।

সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দেখতে পাওয়া যায়, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অতন্ত ঝুকিপূর্ণ ভাবে অসংখ্য বাসা–বাড়িতে অবৈধ সংযোগ নেওয়া হয়েছে।দুই ইঞ্চি,এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়েছে যা খুবই ঝুকিপূর্ণ। আজকের এই অভিযানে সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বর্তমানে নির্দেশনা রয়েছে কোথাও এক ইঞ্চি পরিমানে অবৈধ সংযোগ থাকলে তা বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হবে। কিছু দুষ্কৃতিকারিরা রাতে অবৈধ সংযোগগুলো দিচ্ছে।

 

 

এম এ হালিম / আল /দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।