দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী
ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন ফিলিস্তিনের ঐতিহাসিক আল–আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআ।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ পরিচালনা করার পরপরই তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট মিডিয়া অফিস।

প্রতিবেদনে বলা হয়, জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা খতিব শেখ খালেদ আবু জুমআকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং পরে নিজেদের হেফাজতে নিয়ে যায়। তবে ঠিক কী কারণে বা কোন নির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, জেরুজালেমের পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি, বিধিনিষেধ এবং আটকের ঘটনা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: আল–জাজিরা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।