বুধবার, মার্চ ১৮, ২০২৬
বুধবার, মার্চ ১৮, ২০২৬

আলী লারিজানি নিহত হওয়ার খবর নিশ্চিত করল ইরান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জাতীয় নিরাপত্তা কাউন্সিল প্রধান আলি লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান।

জাতীয় নিরাপত্তা কাউন্সিল প্রধান আলি লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান।

বাংলাদেশ সময় বুধবার (১৮ মার্চ) রাত প্রায় ৩টার দিকে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে।

নিরাপত্তা কাউন্সিল আলি লারিজানির মৃত্যুর ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। যা প্রকাশ করেছে ইরানি আধাসরকারি বার্তাসংস্থা মেহের নিউজ।

মেহের নিউজ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান ও ইসলামি বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর তিনি অবশেষে তাঁর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ইচ্ছায় পৌঁছেছেন, সত্যের ডাকে আহ্বানে সাড়া দিয়েছেন এবং অত্যন্ত গৌরবের সাথে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাতের বরকতময় মর্যাদা লাভ করেছেন।’

এর আগে, মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েল দাবি করেছিল, তারা একটি লক্ষ্যভেদী হামলার মাধ্যমে আলী লারিজানিকে হত্যা করেছে।

এই হামলায় তার লারিজানির ছেলে মোর্তজা লারিজানি এবং তার কার্যালয়ের প্রধান আলিরেজা বায়াতসহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন। কয়েক দশক ধরে ইরানের পরমাণু নীতি ও কৌশলগত সিদ্ধান্তে লারিজানি ছিলেন অন্যতম প্রধান কারিগর।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় প্রাণ হারান সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর ডি ফ্যাক্টো সুপ্রিম লিডারে পরিণত হন লারিজানি। তার কমান্ডেই ইরান যুদ্ধ পরিচালনা করছিল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More