শিরোনাম
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আর ১০০ দিন পর শুরু রমজান মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আর ১০০ দিন পর শুরু রমজান মাস

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। এরপই বিশ্বের সব মুসল্লি আবারও ১ মাসজুড়ে বাড়তি ইবাদতে মগ্ন হবেন।

ইসলাম ধর্ম বিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছে, রমজান শুরু হতে ১০০ দিন বাকি।

আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থা ‘এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটি‘ চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান সংবাদমাধ্যম গালফ নিউজ‘কে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালে রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। সেই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হতে পারে রোজা।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি। কিন্তু ওইদিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদটি অস্ত যাবে। ফলে এটি খালি চোখে আর দেখা যাবে না। তাই ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু না হয়ে ১৯ ফেব্রুয়ারি হবে।

আগামী বছর মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ— সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত রমজান শুরুর কয়েকদিন প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। রমজান যত শেষের দিকে যাবে এই সময় তত বাড়তে বাড়তে ১৩ ঘণ্টা হবে।

সংবাদমাধ্যম আল–আরাবিয়া জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশ রোজা ও ঈদ পালন করে। তাই বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি প্রথম রমজান এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।