শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

‘আর কোন মাশরাফি আসবেনা যে অনিয়মের বিরুদ্ধে কথা বলবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘আর কোন মাশরাফি আসবেনা যে অনিয়মের বিরুদ্ধে কথা বলবে’
পথসভায় মাশরাফি

নড়াইল–২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আপনাদের দায়িত্ব ৭ জানুয়ারি আমাকে বিজয়ী করা। ৮ জানুয়ারি থেকে আপনাদের এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের সকল দায়িত্ব আমি নিবো এতটুকু কথা দিচ্ছি আপনাদের। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমার প্রতি আপনারা বিশ্বাস রাখেন। আর একটি মাশরাফি আসবেনা যে অনিয়মের বিরুদ্ধে কথা বলবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ১১ টায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রগুরাথপুর প্রাইমারি স্কুল মাঠে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনার ভোট না পেলেও আমি জিতে যাবো এই মানসিকতা পোষণ করবেন না। বিগত ৫ বছর আমি আপনাদের সাথে থেকে সাধ্যমত উন্নয়ন করার চেষ্টা করেছি। অনেক মেগা প্রকল্প এখনো চলমান রয়েছে এগুলো যেন থেমে না যায়।

এসময় তিনি আরও বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা নির্বাচন নয়। আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারক। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা একটু সময় নষ্ট করে পরিবারের সবাই ভোট কেন্দ্রে যেয়ে নৌকায় ভোট দিয়ে আসবেন।

মঙ্গলবার সারাদিন মাশরাফি সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রগুরাথপুর প্রাইমারি স্কুল মাঠ থেকে শুরু করে ঘোষবাড়ি, দত্তপাড়া বাস স্টান্ড এবং চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী বাজার, চালিতাতলা বাজার ও রতডাঙ্গা বাজারে পথসভা করেন।

 

আরও পড়ুন: ভোট চাওয়ার জন্যই তো এসেছি: মাশরাফি

 

রাজু/ আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।