শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

“আর কত বয়স হলে ভাতার কার্ড পাব আমি”, মরনী রাজবংশী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
“আর কত বয়স হলে ভাতার কার্ড পাব আমি”, মরনী রাজবংশী

বয়সের ভারে নুয়ে পড়েছেন মরনী রাজবংশী(৯৪)। চলাফেরা করতে পারেন না ঠিকমতো। দিনের বেশিরভাগ সময় কাটে বিছানায় শুয়ে। স্বামী বেঁচে থাকতে কোনো মতে চলতো সংসার। স্বামীর মৃত্যুর পর সন্তানরাও দেখভাল করতে পারে না ঠিক মতো। টাকার জন্য ভালো মতো চিকিৎসা সেবা নিতে পারেন না তিনি। শুয়ে আর বসে দিন কাটছে নুয়ে পড়া এ বৃদ্ধার!

একটু সচ্ছলতার জন্য বয়স্ক ভাতার কার্ডের জন্য বেশ কয়েক বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধির দ্বারে দ্বারে গিয়েছেন। কিন্তু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।

অসহায় জীবনযাপন করা টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মৃত মুছিরাম রাজবংশীর স্ত্রী মরনী রাজবংশীর জোটেনি ভাতার কার্ড। এখন তার দিন কাটছে অতিকষ্টে। প্রতি সপ্তাহে ৩০০–৪০০ টাকার ঔষুধ লাগলেও টাকার অভাবে কিনতে পারছেন না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, ১৯২৯ সালে ১০ আগস্ট মাসে জন্ম মরনী রাজবংশীর। এতে তার বয়স এখন ৯৪ বছর। তিন ছেলে ও তিন মেয়ে সন্তানের মধ্যে সবার বিয়ে হয়ে গেছে। দুই ছেলের মৃত্যু হয়েছে অনেক আগেই। স্বামীর রেখে যাওয়া সামান্য জায়গার ওপর টিনের ছাপড়া ঘরে বসবাস করেন মরনী রাজবংশী।

কান্নাজড়িত কণ্ঠে মরনী রাজবংশী বলেন, চোখে তেমন দেখতে পাই না, বয়স তো আর কম হলো না। শরীর আর চলতে চাই না, শুয়ে বসেই দিন কাটে। কখন যেনো মৃত্যুর ডাক এসে যায়। অনেক বয়স হয়েছে এখন পর্যন্ত কোনো ভাতার কার্ড পাইনি। কত জনপ্রতিনিধির দ্বারে দ্বারে গেছি আমাকে কার্ড করে দেয়নি। আশেপাশের অনেকেই ভাতার টাকা পাইছে। কিন্তু আমি পাই নাই! আর কত বয়স হলে ভাতার কার্ড পাব আমি?’

বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমি অবশ্যই উনার (মরনী রাজবংশী ) বাড়িতে যাবো এবং খুব তাড়াতাড়ি ভাতার কার্ডের ব্যবস্থা করে দিবো।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে–ই–লায়লা বলেন, বিষয়টি আমার জানা ছিল না। দ্রুতই মরনী রাজবংশীর খোঁজ–খবর নিয়ে তার কার্ড করে দেওয়া হবে।

আফ/দীপ্ত সংবাদ