২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় নিয়ে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউ জার্সিতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১–০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ট্রাম্প।
পুরস্কার বিতরণী শেষে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, আর্জেন্টিনা হেরে যাওয়ায় কি আপনার খারাপ লেগেছে?
জবাবে ট্রাম্প বলেন, না, আমি দুঃখ পাইনি। আমার মনে হয়েছে, দুই দলই খুব ভালো খেলেছে। তবে স্পেনই ভালো খেলেছে। তারা জয়ের যোগ্য ছিল।
বিশ্বকাপের ফাইনাল দেখতে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। ম্যাচ শেষে তিনি বিজয়ী স্পেন দলের হাতে ট্রফিও তুলে দেন।
উল্লেখ্য, ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে নিজেদের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে স্পেন।
এসএ