সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে একাদশ নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
লিওনেল মেসির হ্যাট্রিকে প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা।

লিওনেল মেসির হ্যাট্রিকে প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেদের জন্য এখন সবচেয়ে বড় বাধার নাম ইনজুরি।

তাই অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে একাদশে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করছেন দেশটির কোচ লিওনেল স্কালোনি।

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া। অস্ট্রিয়ার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের এই ম্যাচ হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিষিক্ত গোনঞ্জালো মনতিয়েল ইনজুরির কারণে আজকের ম্যাচ নাও খেলতে পারেন।

আলজেরিয়া বধের পর এবার অস্ট্রিয়াকে থামিয়ে আজই নকআউট পর্ব (শেষ ৩২) পাকা করতে মুখিয়ে আছে স্কালোনি শিষ্যরা।

সম্ভাব্য একাদশ: ফরমেশন: /

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা/তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস/থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসি (অধিনায়ক)

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More