আর্জেন্টিনাকে হারানো সেই রেফারি ফাইনালের দায়িত্বে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচের

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের মূল বাঁশি থাকবে স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচের হাতে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন উড়িয়ে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার এই মেগা ফাইনালের জন্য ফিফা তার নাম চূড়ান্ত করেছে।

ভিনচিচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারির দায়িত্বে থাকবেন

ফুটবলপ্রেমীদের কাছে ভিনচিচের নাম বিশেষভাবে পরিচিত। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের সেই বিখ্যাত ২১ ব্যবধানের জয়ের ম্যাচটিতে প্রধান রেফারি ছিলেন তিনি।

২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পরিচালনা করা এই রেফারি আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি পরিচালনা করবেন। মাঠের দুই প্রান্তে সহকারী হিসেবে থাকবেন স্লোভেনিয়ারই তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ।

২০২২ সালের কাতার বিশ্বকাপে ভিনচিচের অভিষেক হয়। সে সময় দুটি ম্যাচ পরিচালনার পর ২০২৬ বিশ্বকাপে এরই মধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।

গ্রুপ পর্বে ব্রাজিলমরক্কো এবং জর্ডানআলজেরিয়ার ম্যাচের পাশাপাশি শেষ ষোলোতে মেক্সিকোইকুয়েডর ম্যাচেও ছিলেন ম্যাচ রেফারি। আর্জেন্টিনাস্পেন ফাইনাল হবে তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরের চতুর্থ দায়িত্ব।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More