শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

আয়োজন সাদামাটা হলেও সম্মেলনে উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে যাবে; ওবায়দুল কাদের।

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আয়োজন সাদামাটা হলেও সম্মেলনে উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে যাবে; ওবায়দুল কাদের।

আয়োজন সাদামাটা হলেও এবারের আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে উপস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় এই কথা বলেন তিনি।

২৪ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। এটি সফল করতে এরইমধ্যে গঠন করা হয়েছে প্রস্তুতি কমিটি। এবার জাতীয় কমিটির মোট সদস্য সংখ্যা ১৮০ জন। জাতীয় সম্মেলনের আগে জাতীয় কমিটির বৈঠকের রেওয়াজ রয়েছে। সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে, প্রস্তুতি সভা করে জাতীয় কমিটি।

দলের সাধারণ সম্পাদক জানান, সম্মেলন সাদা মাটা হলেও এবারের উপস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়াবে। তিনি আরও বলেন, গণতন্ত্র ধংস করেছে বিএনপি। আর গণতন্ত্র মেরামত করেছে আওয়ামী লীগ। আবারও দেশের দায়িত্ব নেয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত বলে জানান ওবায়দুল কাদের।