শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

‘আমরা জমিদার’ বলা সেই জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘আমরা জমিদার’ বলা সেই জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি

জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের জরুরি কর্মপরিষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংগঠন এ বক্তব্যকে বিনয়ের পরিপন্থী মনে করেছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি। এ বক্তব্যের কারণে সিরাজুল ইসলামকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন জোবরা গ্রামে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে—এটা আমরা মেনে নেব না।

সভায় দেয়া তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা–সমালোচনা শুরু হয়। পরদিন ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভও করেন।