বুধবার, মার্চ ৪, ২০২৬
বুধবার, মার্চ ৪, ২০২৬

আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না: প্রধানমন্ত্রী

Avatar photoমৃন্ময় মাসুদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না। জাতির পিতার পররাষ্ট্রনীতি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়; আমরা সেই নীতিতে বিশ্বাস করি। তবে বহিঃশত্রুর আক্রমণ যদি হয়, সেটা যেন মোকাবিলা করতে পারি; সেজন্য উপযুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি।’

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সশস্ত্র বাহিনীর প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ‘যেকোনো দুর্যোগে এগিয়ে আসে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। শুধু দেশেই নয়, দেশের বাইরেও সেবা দিয়ে যাচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে গৌরবের সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে যাচ্ছে। আমি তাদের ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘সিরিয়া ও তুরস্কে উদ্ধারকাজ চালাচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী। সবাইকে আন্তরিক অভিনন্দন।

রাশিয়াইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মহামারি থেকে আমরা সফলভাবে বের হয়ে আসতে পেরেছি। তবে রাশিয়াইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। উন্নত দেশগুলোও মন্দার কবলে পড়েছে।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More