শিরোনাম
স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা চলছে

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় পড়া চলছে। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার চেয়েছে তার পরিবার। রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় ঘোষণার শুরুতেই ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বলেন, আবু সাঈদ দুই হাত প্রশারিত করে দাঁড়িয়েছিলেন। তিনি ভেবেছিলেন, তার সামনে মানুষ আছে, কিন্তু তিনি বুঝতে পারেননি তার সামানে অমানুষরা দাঁড়িয়ে ছিল।

বহুল আলোচিত এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ ৩০ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।

এই মামলায় গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন করে ২৭ আগস্ট থেকে শুরু হয় আবু সাঈদ হত্যা মামলার বিচার। এতে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তাসহ ২৫ জন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।