শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বিনোদন

আবারো স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে সিনেমা, চুক্তিবদ্ধ শুভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারো স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে সিনেমা, চুক্তিবদ্ধ শুভ

প্রথমবারের মতো ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। ‘ফুটবল ৭১‘ নামের সিনেমাটির গল্প তৈরি হয়েছে ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরে। প্রায় দেড় বছর গবেষণা করে নতুন এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

এ সিনেমা প্রসঙ্গে শুভ বলেন, ‘আমি অনম দাদার কাজের ভক্ত। উনার গল্পের কারণেই সিনেমাটিতে আমার চুক্তিবদ্ধ হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।’

তবে শুভ ছাড়া এতে আর কে কে রয়েছেন, তা এখনো গোপন রয়েছে। ফেব্রুয়ারিতে ‘ফুটবল ৭১‘র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, গত ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত প্রথম সিনেমা ‘দামাল‘। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও শরিফুল রাজ মতো তারকারা। দারুণ আলোড়ন সৃষ্টি করলেও প্রেক্ষাগৃহে আশারুনুপ ব্যবসা করতে পারেনি ছবিটি।

উল্লেখ্য, ‘ফুটবল ৭১‘ ছাড়াও গত সপ্তাহে নাম ঠিক না হওয়া আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে আফসান আরা বিন্দুকে। এ ছাড়া মুক্তির প্রতিক্ষায় রয়েছে শুভর ‘ব্ল্যাক ওয়ার’ , ‘নূর’ ও ‘মুজিব’ সিনেমা।