দীপ্ত নিউজ
রাজনীতি

আবারও জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ সালের জন্য আবারো আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

রবিবার (০২ নভেম্বর) দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের (সদস্য) রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।