শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

আবারও উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে

১০ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু হয়েছে বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের।

সোমবার (১০ জুলাই) সন্ধ্যা কেন্দ্রটির প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ শুরু হয়েছে। এর আগে ৩০ জুন রাতে কারিগরি ত্রুটির কারণে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য ওয়াজেদ আলী সরদার জানান, ইন্সপেকশন ও মেইন্টেন্যান্স কাজের জন্য রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রাখা হয়েছিলো। প্রায় ১০দিন বন্ধ থাকার পরে ১০ জুলাই সন্ধ্যা থেকে কেন্দ্রেটির প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে।

কেন্দ্রটির তথ্য অনুযায়ী, ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন স্বক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এই বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট আছে, যার প্রতিটি ৬৬০ মেগাওয়াটের। দুটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে আসে।

মামুন/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।