শিরোনাম
টিভিতে আজকের খেলা নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স
দীপ্ত নিউজ
বিনোদন

আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ’র টিজার প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ’র টিজার প্রকাশ

প্রথমবারের মতো বড় পর্দায় আসতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। মুক্তির আগে বুধবার (১০ মে) ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশ হয়েছে।

টিজারজুড়ে রয়েছে রহস্যের গন্ধ। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, নির্জন বাড়িতে ঢেকে রাখা সুড়ঙ্গে নেমে পড়েন নিশো। এরপর এগিয়ে যান সুড়ঙ্গের অপর প্রান্তে! পুরো টিজারে ছিল না কোনো সংলাপ।

তবে ছোট্ট এ ঝলক দেখে অনেকেই ছবিটির গল্প আঁচ করছেন। ২০১৪ সালের একটি চুরির ঘটনার সঙ্গে এই ছবির মিল পাচ্ছেন কিছু দর্শক। ওই বছর কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের শাখা থেকে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়ে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি করে সোহেল নামের একজন। দুই বছর ধরে সুড়ঙ্গ করলেও চুরির মাত্র দুদিনের মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে সে।

এদিকে ‘সুড়ঙ্গ’ সিনেমার টিজারে দেখা যায়, শার্ট–লুঙ্গি পরা আফরান নিশো একটি সুড়ঙ্গের ভেতরে ঢুকছেন। তার চোখে–মুখে রহস্যের ছাপ। এ কারণেই বাস্তব ঘটনাটির সঙ্গে ছবিটিকে মেলাচ্ছেন অনেকে।

চলতি বছরের ২৮ মার্চ সুড়ঙ্গ ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়। এরপর মার্চের প্রথম সপ্তাহেই শুটিং শুরু করেন নির্মাতা রায়হান রাফী। চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেটের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে নিশোর বিপরীতে জুটি বেঁধেছেন তমা মির্জা।

 

এমি/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।