শিরোনাম
টিভিতে আজকের খেলা নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স
দীপ্ত নিউজ
বিনোদন

আফরান নিশোর ‘দাগি’র শুটিং শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আফরান নিশোর ‘দাগি’র শুটিং শেষ

সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ‘দাগি‘ সিনেমার শুটিংয়ের ক্যামেরা বন্ধ হয়েছে।

শিহাব শাহীন পরিচালিত, আফরান নিশো–তমা মির্জা অভিনীত এই সিনেমাটির শুটিং সম্পন্ন হবার বিষয়টি পরিচালক শিহাব শাহীন ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘ইটস র‍্যাপ আপ‘। হ্যাশট্যাগে লিখেছেন ‘দাগি‘।

ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ বাকী কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, ‘ভি‘ চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘র‍্যাপ আপ‘!

এরপর নিশো মজা করে বলেন, ‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!’ জানা যায়, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

‘দাগি‘ সিনেমা নিয়ে এসভিএফ–আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, “শিহাব শাহীন ‘দাগি‘ সিনেমায় একটি চমৎকার গল্প নিয়ে হাজির হয়েছে এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে আফরান নিশো। একটি ভালো গল্প নির্ভর চলচ্চিত্র হিসেবে দাগি‘র নির্মাণে পরিচালকের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ সরবরাহের চেষ্টা করেছি। আমি মনে করি ‘দাগি‘ পরিচালক শিহাব শাহিনের সেরা নির্মাণ হতে যাচ্ছে। দাগি‘র পুরো টিম এই সিনেমার জন্য বেস্ট এফোর্ট দিয়েছে যা বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করবে। ঈদে দাগি‘র পাশাপাশি অনেক সিনেমা আসছে সবার জন্য আমার শুভকামনা। দাগি নিয়ে আমি একদমই চিন্তিত নই কারণ আমি দেখেছি বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং দাগি একটি অসাধারণ গল্পের সুনির্মাণ। শিহাব শাহীনের মত পরিক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মত অভিনেতাকে নিয়ে দাগি নির্মাণ করে সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হবার কিছু নেই।“

বলা প্রয়োজন, গত বছরের ডিসেম্বর মাসে ‘দাগি‘ সিনেমার শুটিং শুরু হয়। সে সময় আফরান নিশো বলেছিলেন, “আমি সব সময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই। যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে ‘দাগি‘র গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।”

আফরান নিশো অভিনীত এটি দ্বিতীয় সিনেমা। তার প্রথম সিনেমা রায়হান রাফি নির্মিত ‘সুড়ঙ্গ‘। এই সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা। সেই হিসেবে নিশো ও তমা জুটির দ্বিতীয় সিনেমা ”দাগি‘।

‘দাগি‘ সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

মোহসান/ আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।