শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রাজধানী

আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ অবশেষে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মাথায় অস্ত্রোপচারের পর তিনি মারা যান।

সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের (২০১৯–২০ সেশনের) শিক্ষার্থী ছিলেন। তিনি যশোরের বেনাপোলের বাসিন্দা। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আব্দুল্লাহর স্বজনরা জানান, গত জুলাই–আগস্ট মাসে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের ছোড়া একটি গুলি আব্দুল্লাহর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তিন মাস ধরে সিএমএইচের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও অবশেষে বৃহস্পতিবার ভোরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এম/ আল‌/ দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।