আজ দ.আফ্রিকা সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

দক্ষিণ আফ্রিকায় পাঁচ দিনের সফর নিয়ে আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিশ্ব অর্থনীতির এক–চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফর করেন শেখ হাসিনা।

২৩ আগস্ট প্রধানমন্ত্রী হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পরদিন ‘ব্রিকস–ফ্রেন্ডস অব ব্রিকস লিডার্স ডায়লগ ও ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস‘র সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তৃতা দেন শেখ হাসিনা। এছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More