শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
খেলা

আজ দেশের ফুটবলের কালো দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আজ দেশের ফুটবলের কালো দিবস

 

বাংলাদেশ ফুটবলের কালো দিবস আজ (২১ সেপ্টেম্বর)। ১৯৮২ সালের এই দিনে তৎকালীন ঢাকা স্টেডিয়াম থেকে কারাগারে যেতে হয়েছিলো দেশের আধুনিক ফুটবলের জনক, ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের স্থানীয় চার ফুটবলারসহ বিদেশী ১৪ ফুটবলারকে।

৪১ বছর আগে দেশের ফুটবল লিগের শেষ ম্যাচে মাঠে নেমেছিলো দুই জায়ান্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী ক্রীড়া চক্র।

ম্যাচের অন্তিম মুহূর্তে আবাহনীর অধিনায়ক আনোয়ার হোসেনের কর্ণারের বল গোললাইন অতিক্রম করলে মোহামেডানের গোলরক্ষক মোহসিন হাত দিয়ে তা ফিরিয়ে দেন। আবাহনীর খেলোয়াড়রা গোলের দাবী জানলেও ম্যাচ রেফারি আবদুল আজিজ সেই দাবীতে সাড়া না দিয়ে বাতিল করেন।

এতে ক্ষীপ্ত হয়ে আবাহনীর ফুটবলাররা সহকারী রেফারিকে মারধর করেন। উত্তেজনা ছড়িয়ে পরে গ্যালারিতেও। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

এ ঘটনার জের ধরে আবাহনীর চার ফুটবলার কাজী সালাউদ্দিন, গোলাম রব্বানী হেলাল, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ও আনোয়ার হোসেন, ১৭ দিন জেল খেটে মুক্তি পান।

সেই ঘটনা থেকে দেশের ফুটবলে, কালো দিবস হিসেবে আখ্যা পেয়ে আসছে ২১ সেপ্টেম্বর। ওই ম্যাচে মোহামেডান ১–০ গোলে জয় পেয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল।

 

আল/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।