শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
রাজনীতি

আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে: আব্দুল আউয়াল মিন্টু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে: আব্দুল আউয়াল মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী–৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, এ দেশের মানুষ দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাচ্ছে। আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নির্বাচনী এলাকা ফেনীর দাগনভূঁঞার বিভিন্ন স্থানে পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।

সিলোনিয়া বাজারের পথসভায় তিনি আরো বলেন,‘আমি এই প্রথমবার নিজের জন্য ভোট চাইতে এসেছি। এর আগে কখনও দলের জন্য, কখনও বাবা এবং ভাইয়ের জন্য ভোট চাইতে এসেছিলাম। তখনও আপনারা আমাকে খালি হাতে ফিরিয়ে দেন নাই।

তিনি উপস্থিত নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নির্বাচিত হলে আপনাদের সাথে পরামর্শ করেই এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করব। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও গনতান্ত্রিক সরকার গঠন হবে।

এর আগে দলীয় নেতা কর্মীরা বিরাট গাড়ি বহর নিয়ে তাকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক এর ফতেহপুর রেলগেট সংলগ্ন স্টারলাইন ফিলিং স্টেশনে বিপুলভাবে অভ্যর্থনা জানান। পরে তিনি বেকের বাজার, দাগনভূঁঞা ও তুলাতুলিতে পথসভায় বক্তব্য রাখেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী,দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক মো: আকবর হোসেন, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।