শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
জাতীয়

আইসিসির শাস্তির কবলে বাংলাদেশ নারী ক্রিকেট দল

আল আমিন
আল আমিন
প্রকাশ:
আইসিসির শাস্তির কবলে বাংলাদেশ নারী ক্রিকেট দল

মন্থর গতি বোলিংয়ের দায়ে বাংলাদেশ নারী দলকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চলমান নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে পারেনি বাংলাদেশ নারী দল। এক ওভার বেশি সময় নেওয়ায় শাস্তির কবলে পড়েছে টাইগ্রেসরা। ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে দলের খেলোয়াড়কে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার পিছিয়ে থাকায় ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশকে।’

আইসিসি আরও জানায়, ‘আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।’

মন্থর গতি বোলিংয়ের অভিযোগ করেন বাংলাদেশ–শ্রীলংকা ম্যাচের অনফিল্ড আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান। বাংলাদেশ দলের শাস্তি নিশ্চিত করেন ম্যাচ রেফারি জি এস লক্ষ্মী।

বাংলাদেশ অধিনায়ক জ্যোতি অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

গ্রুপ পর্বের ওই ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।