শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরী; ৩ প্রতিষ্ঠানের জরিমানা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরী; ৩ প্রতিষ্ঠানের জরিমানা
৩ প্রতিষ্ঠানের জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে রোজার ইফতার সামগ্রী তৈরী ও মুল্য কেটে বেশি দামে ওষুধ বিক্রি করার অভিযোগ রবিবার ( ৩১ মার্চ) দুপুরে ফেনী শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিয়ার নেতৃত্বে ফেনী শহরের ট্রাংক রোডে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে রোজার ইফতার সামগ্রী তৈরী করায় সৌদিয়া রেস্টুরেন্টেকে ৪ হাজার টাকা, আল–ফাহাম রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও মুল্য কেটে বেশি দামে ওষুধ বিক্রি করায় মেডিশপ ফার্মেসীকে ১০ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফেনীস্থ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া জানান, জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মামুন / আল / দীপ্ত সংবাদ