শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
জাতীয়

অস্তিত্ব পাওয়া যায়নি পুতুলের ‘সূচনা ফাউন্ডেশনের’: দুদক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
অস্তিত্ব পাওয়া যায়নি পুতুলের ‘সূচনা ফাউন্ডেশনের’: দুদক

ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত ‘সূচনা ফাউন্ডেশন‘ এর ঠিকানায় অভিযান চালানোর পর প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে দুদকের পক্ষ থেকে প্রথমে জানানো হয়, রাজধানী ধানমন্ডির একটি ঠিকানায় ‘সূচনা ফাউন্ডেশন’ অবস্থিত এবং সেখানে অভিযান পরিচালিত হবে। পরে, দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, অভিযান পরিচালনার পর ওই ঠিকানায় ফাউন্ডেশনের কোনো অফিস বা কার্যক্রম পাওয়া যায়নি।

সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২৬ জানুয়ারি, দুদক জানিয়েছিল, পুতুল যখন ডব্লিউএইচও‘র আঞ্চলিক পরিচালক পদে মনোনীত হন, তখন তিনি কানাডার নাগরিক ছিলেন। তার দেয়া যোগ্যতার তথ্যাদি যথাযথ নয় এবং তার বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে।

দুদক আরো দাবি করেছে, ‘সূচনা ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার মাধ্যমে পুতুল বিভিন্ন সামাজিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে উপঢৌকন ও অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া, জাতীয় রাজস্ব বোর্ডে অবৈধ প্রভাব বিস্তার করে সূচনা ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানটির মাধ্যমে করমুক্ত অর্থ আদায় করেছেন তিনি।

এ বিষয়ে, গত ২৪ নভেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের (জব্দ) নির্দেশ দিয়েছিল।

এর আগে গত ১২ জানুয়ারি শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

এছাড়াও, গত ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুদক, যেখানে তাদের বিরুদ্ধ ক্ষমতার অপব্যবহার করে প্লট গ্রহণের অভিযোগ আনা হয়েছে।