দীপ্ত নিউজ
রাজনীতি

অসুস্থ জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
অসুস্থ জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১টার দিকে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি ডা. তাহেরের খোঁজ–খবর নেন, তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

মির্জা ফখরুল ডা. তাহেরের দ্রুত রোগমুক্তি এবং সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।