দীপ্ত নিউজ
অর্থনীতি

অসাধু ব্যবসায়ীদের জন্য ডিমের দাম বেড়েছে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
অসাধু ব্যবসায়ীদের জন্য ডিমের দাম বেড়েছে

 

সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীরা ডিমের দাম বাড়িয়েছেন বলে অভিযোগ করেছে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। যেসব ব্যবসায়ী এ ধরনের অনৈতিক কাজে লিপ্ত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবিও জানান সংগঠনটির নেতারা।

রাজধানীর উত্তরার গরীবে নেওয়াজ রোডে ‘অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ডিমসহ অন্য নিত্যপণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ ক্যাব আয়োজিত মানববন্ধনে বক্তারা এ অভিযোগ করেন।

বক্তারা জানান, বাজারে প্রায় সব পণ্যের দাম বেশি। ডিম নিয়ে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। ওষুধের দাম বেশি। এছাড়াও সব পণ্যের দাম সিন্ডিকেট করে ব্যবসায়ীরা বাড়িয়ে দিচ্ছে। বাজার পরিস্থিতি কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে জিম্মি।

তারা বলেন, আমরা সরকারকে অনুরোধ করব, সরকার যেন ভোক্তাবান্ধব হয়। আমরা ভোক্তারা ন্যায্যমূল্যে সঠিক ওজনে পণ্য পেতে চাই। আর যেসব অসাধু ব্যবসায়ী আছেন, যারা কারসাজি করে, মুনাফাখোর, মজুতদার, বাজারে পণ্যের সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। যেসব ব্যবসায়ী এ ধরনের অনৈতিক কাজে লিপ্ত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে ক্যাবের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে।

 

আল/ দীপ্ত সংবাদ