১৯
জাতিগত বৈষম্য ও অমানবিক আচরণের শিকার হয়ে উত্তর কোরিয়া প্রবেশ করেছিল মার্কিন সেনা ট্রাভিস কিং।
এমন তথ্য দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএন। গণমাধ্যমটি দাবি করেছে, ট্রাভিস কিং নিজের ইচ্ছাতেই উত্তর কোরিয়ায় আশ্রয় নিতে চান। গত ১৮ জুলাই নিজের ইচ্ছায় অবৈধভাবে আন্তঃকোরিয়া সীমান্তের বেসামরিকীকরণ অঞ্চল অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন ট্রাভিস।
এ নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে নতুন কূটনৈতিক বিবাদে জড়ায় ওয়াশিংটন। এর আগে মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন, সীমান্ত পাড়ি দেওয়ার পেছনে ট্রাভিসের কোনও উদ্দেশ্য আছে।
আল/ দীপ্ত সংবাদ