শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে বিসিপিসিএল, বেতন ৪২ হাজার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশচায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল)। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), ৫টি।

আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। জিপিএ ৫এর স্কেলে ৩.৫০ ও সিজিপিএ ৪এর স্কেল ৩ থাকতে হবে। ও লেভেল এবং এ লেভেলে পাসের ক্ষেত্রে প্রতি বিষয়ে বি গ্রেড থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়সসীমা গত ৫ জুন সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

বেতন ও সুযোগসুবিধা: মাসিক বেতন ৪২ হাজার টাকা দেয়া হবে। এ ছাড়া কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি ও ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধা দেয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী ২৬ জুন বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

 

আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More