রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযানে ৩০ জন গ্রেপ্তার হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ, গুলশান, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, হাজারীবাগ, তুরাগ, চকবাজার, যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরখান, ও বনানী থানা পুলিশ এ অভিযান চালায়।
এর মধ্যে লালবাগ থানা একজন, গুলশান থানা দুইজন, সূত্রাপুর থানা তিনজন, মোহাম্মদপুর থানা চারজন, খিলগাঁও থানা একজন, হাজারীবাগ থানা নয়জন, তুরাগ থানা একজন, চকবাজার থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, রামপুরা থানা একজন, উত্তরখান থানা একজন, ও বনানী থানা একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন–জাহিদ হাসান ইমন (২৬), মো. মনির হোসেন (৩০), মো. সোহেল (২৫), সাইফুল ইসলাম ওরফে রুবেল (৪৪), সম্রাট (২৬), মো. আহাদ আহাম্মেদ (২২), ফিরোজ (২২), কাকুলি আক্তার (৩১), নাজমা আক্তার (৪০), মুক্তা আক্তার (২৫), সামছুল ইসলাম ওরফে সুজন (৪০), মো. ওয়াসিম (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩০), মো. কবির হোসেন (২৮), মো. ইমন (২৬), মো. মনির (৩২), মো. রাজু (৩৩), সাইজুদ্দিন সাজু (৪৮), মো. হাবিবুর রহমান (৪৪), মো. শামিম শেখ (৩৬), মো. সোয়েব হোসেন ওরফে ভাইগ্না মুন্না (৫৪), মো. মামুন (৩৪), মো. আরিফ (২২), মো. খোকন (৪২), মো. সোহেল (৩৫), মোছাম্মত শিউলি আক্তার (২৭), তাসলিমা বেগম জাহানারা (৪৯), মো. আরিফ (২৬), ফারুক মিয়া (৪৭) ও বিপ্লব মজুমদার শাওন (২৮)।
গ্রেপ্তারদের হেফাজত হতে দুইটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি হ্যান্ড গ্রেনেড, ককটেল সাদৃশ্য ১১টি বস্তু, নয় কেজি গান পাউডার, ১২৫ গ্রাম রাসায়নিক সাদৃশ্য বস্তু, একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।