অনলাইনে যেভাবে দেখা যাবে আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঘরে বসে প্রিয় দলের খেলা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশি সমর্থকরা। দেশের তিনটি টিভি চ্যানেলে খেলা দেখা যাচ্ছে বিশ্বকাপ। বুধবার (১৭ জুন) সকালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনাআলজেরিয়া। বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গ্রুপ ‘জে’এর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এই ম্যাচটি ফুটবলপ্রেমিদের কাছে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসের কারণে। পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনা ও আলজেরিয়া এর আগে মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছে। দীর্ঘ ১৯ বছর পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। মজার ব্যাপার হলো, এবারই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে লড়বে তারা।

রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের সবচেয়ে সেরা স্পোর্টস চ্যানেল টিস্পোর্টস এবং আরও একটি বেসরকারি টিভি চ্যানেল। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্টফোনে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে।

এ ছাড়া লিওনেল মেসিক্রিস্টিয়ানো রোনালদো খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। এ ধরণের থার্ড পার্টি অ্যাপগুলোতে ফ্রিতেই খেলা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More