ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন।
রবিবার (৮ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ ও গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক– শিক্ষার্থীরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জানাজা শেষে ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মৃতি বিশ্ববিদ্যালয় জাগ্রত রাখতে চায়।
অধ্যাপক সাখাওয়াত আলী খানের মরদেহ নেওয়া হবে নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। সেখানে ধানুয়া গ্রামে তাঁর দাফন সম্পন্ন হবে।
২০০৮ সালে অধ্যাপক সাখাওয়াত আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অবসরে যান। এরপর তিনি সেখানে ৫ বছর সংখ্যাতিরিক্ত (সুপার নিউমারারি) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি বিভাগটির ‘অনারারি প্রফেসর’ ছিলেন।
এসএ